দেশীয় বোর্ডের বাজারে ডিজাইন ও বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাচ্ছে মডার্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
দেশের দ্রুত বর্ধনশীল ফার্নিচার ও ইন্টেরিয়র খাতের নান্দনিক চাহিদা মেটাতে আধুনিক ও নতুন ডিজাইনের উন্নত মেলামাইন বোর্ড নিয়ে এসেছে দেশীয় শিল্প প্রতিষ্ঠান ‘মডার্ন বোর্ড’। দীর্ঘ দিন ধরে আধুনিক প্রযুক্তিতে মানসম্মত মেলামাইন বোর্ড উৎপাদন করে আসা প্রতিষ্ঠানটি এবার তাদের সংগ্রহে যুক্ত করেছে আকর্ষণীয় সব নতুন নকশা, বৈচিত্র্যময় রঙ এবং কাঠের নিখুঁত টেক্সচার। এর ফলে আধুনিক ফার্নিচার নির্মাণ ও করপোরেট কিংবা আবাসিক ইন্টেরিয়র ডিজাইনে গ্রাহকদের জন্য সৃষ্টি হয়েছে আরও পছন্দসই ও নান্দনিক ব্যবহারের সুযোগ।
‘মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানি লিমিটেড’-এর অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘মডার্ন বোর্ড’ ২০১২ সালে কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির দূরদর্শী উদ্যোক্তা ও চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেনের নেতৃত্বে কুষ্টিয়ায় গড়ে ওঠা এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটি বর্তমানে ফার্নিচার, ইন্টেরিয়র ডিজাইন এবং নির্মাণ খাতে প্রয়োজনীয় বহুমুখী বোর্ড উৎপাদন করছে।
সময়ের সঙ্গে ক্রেতাদের পরিবর্তনশীল রুচি এবং আধুনিক আসবাব শিল্পের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি শুরু থেকেই সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে কাজ করছে। সম্প্রতি তাদের মেলামাইন বোর্ড সংগ্রহে কাঠের স্বাভাবিক প্রাকৃতিক নকশা, ট্রেন্ডি রঙ ও আধুনিক ম্যাট-গ্লসি টেক্সচারের চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে, যা বাসা-বাড়ি, করপোরেট অফিস এবং বাণিজ্যিক স্থাপনার আসবাবপত্রে অনন্য মাত্রা যোগ করবে।
বর্তমানে মডার্ন বোর্ডের পণ্যতালিকায় প্রিমিয়াম মেলামাইন বোর্ডের পাশাপাশি রয়েছে প্লেইন পার্টিক্যাল বোর্ড, ভিনিয়ার্ড বোর্ড ও উন্নত প্লাইউডসহ বিভিন্ন ধরনের বোর্ড। এসব পণ্য আধুনিক আসবাবপত্র তৈরি, ফলস সিলিং, ওয়াল প্যানেলিং এবং নির্মাণকাজে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা ও পরিমাপ অনুযায়ী বিভিন্ন পুরুত্ব ও সাইজের বোর্ড সরবরাহের সুব্যবস্থাও রয়েছে তাদের।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কুষ্টিয়ার মিরপুরে অবস্থিত মডার্ন বোর্ডের অত্যাধুনিক কারখানায় বর্তমানে প্রায় ১,২০০ জন দক্ষ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন। আধুনিক উৎপাদন প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে প্রতিটি ধাপে পণ্যের কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়। বাজারে ছাড়ার পূর্বে বোর্ডের ভারবহন শক্তি, দীর্ঘস্থায়িত্ব ও আর্দ্রতা প্রতিরোধ ক্ষমতা নিবিড়ভাবে ল্যাব টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয়।
দেশীয় কাঁচামাল ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করায় প্রতিষ্ঠানটি অর্জন করেছে পরিবেশগত সনদ ও আন্তর্জাতিক আইএসও (ISO) মানসনদ। এছাড়া স্বচ্ছ ব্যবসায়িক কার্যক্রমের জন্য কুষ্টিয়া জেলা পর্যায়ে একাধিকবার শীর্ষ করদাতার মর্যাদাপূর্ণ স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।
মডার্ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও চাহিদার সামঞ্জস্য রেখে মানসম্মত বোর্ড সরবরাহের মাধ্যমে কাঠের ওপর নির্ভরশীলতা কমিয়ে বনায়ন রক্ষায় ভূমিকা রাখাই তাদের অন্যতম লক্ষ্য। দেশের বাজারের শীর্ষ অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির মাধ্যমে বৈশ্বিক পরিসরে ব্র্যান্ডটির সম্প্রসারণ ঘটানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
/এএ