মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেলেন যমুনা টেলিভিশনের সাজ্জাদ পারভেজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়।
সাংবাদিকতা ক্যাটাগরিতে সাজ্জাদ পারভেজের পাশাপাশি পুরস্কার পেয়েছেন দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আল ফাতাহ মামুন।
এছাড়া, লেখক ক্যাটাগরিতে সেভ দ্য রিভার মুভমেন্টে বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী; গবেষণা ক্যাটাগরিতে নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন; সংগঠন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নোঙর ট্রাস্ট বাংলাদেশ।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।
আন্তর্জাতিকভাবে নদী রক্ষায় কাজ করা পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর অবদান স্মরণ করে ২০২৪ সাল থেকে রিভার অ্যাওয়ার্ড দেওয়া হয়।
/এএম