×
Logo

অন্যান্য

১৫ দিন ধরে নিখোঁজ ১২ বছরের আনাস, সন্তানের অপেক্ষায় দিশেহারা বাবা-মা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

১৫ দিন ধরে নিখোঁজ ১২ বছরের আনাস, সন্তানের অপেক্ষায় দিশেহারা বাবা-মা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আনাস আহমেদ জিসান নামের ১২ বছর বয়সী এক শিশু গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত ১২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। দীর্ঘ ১৫ দিন পেরিয়ে গেলেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশায় দিন পার করছেন তার বাবা-মা।

জানা যায়, নিখোঁজ শিশু আনাস রূপগঞ্জ থানার অন্তর্গত বরপা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজ হওয়ার দিন আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে সে হারিয়ে যায়।

বাড়ি থেকে বের হওয়ার সময় শিশুটির পরনে ছিল লাল রঙের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে হন্যে হয়ে খোঁজাখুঁজি করেছেন।

কিন্তু কোথাও তার কোনো হদিস মেলেনি। আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

এই কঠিন ও অসহায় পরিস্থিতিতে শিশুটির বাবা আমির হোসেন তার সন্তানের সন্ধানে স্থানীয় প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি শিশু আনাসের সন্ধান পেয়ে থাকেন বা এ বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে জরুরি ভিত্তিতে তার বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৮৪৬৯১৭২১৬) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

/এমএইচআর

Logo