×
Logo

অন্যান্য

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ। ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে তরুণ প্রজন্মের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই হামজাকে ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত করা হয়েছে।

টেকনোর সঙ্গে হামজার এই অংশীদারত্বের সঙ্গে ব্র্যান্ডটির ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানেরও সামঞ্জস্য রয়েছে। কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকেই এই স্লোগানের মাধ্যমে তুলে ধরে টেকনো।

পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর, দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা চৌধুরী এখন অন্যতম আলোচিত ও জনপ্রিয় নাম। মাঠে তার দৃঢ়তা, পারফরম্যান্স ও লড়াকু মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

দেশের ফুটবলকে ঘিরে গুরুত্বপূর্ণ এক সময়ে হামজার সঙ্গে এই অংশীদারত্বের ঘোষণা দিল টেকনো। ব্র্যান্ডটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সরও। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মধ্য দিয়ে, বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে টেকনোর সম্পৃক্ততা আরও জোরালো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখি, তা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে দারুণভাবে মিলে যায়। হামজা এখন টেকনো পরিবারের অংশ।

তিনি আরও বলেন, সামনে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’ রয়েছে। এই দুইয়ের সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করতে চায় টেকনো।

এই অংশীদারত্বের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য প্রচারণায় দেখা যাবে হামজাকে। আসন্ন ক্যামন সিরিজের প্রচারণার পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, বিভিন্ন ফ্যান অ্যাক্টিভেশন ও ভোক্তা-কেন্দ্রিক ক্যাম্পেইনেও যুক্ত থাকবেন তিনি।

একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং প্রযুক্তি নিয়ে কাজ করছে টেকনো। হামজার সঙ্গে এই পথচলায় স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরিতেও গুরুত্ব দেবে ব্র্যান্ডটি।

টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।

তিনি আরও বলেন, সব সময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, সেটির সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন। ভক্তদের জন্য টেকনোর সঙ্গে একসঙ্গে নতুন কিছু করার অপেক্ষায় রয়েছেন বলেও জানান হামজা।

আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বেশ কয়েকটি ক্যাম্পেইন, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজন করবে টেকনো। মাঠের খেলা থেকে শুরু করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েই টেকনো ও হামজার এই নতুন পথচলা শুরু হলো।

/এনএ 

Logo