×
Logo

অন্যান্য

রংপুরের গংগাচড়ায় ৩ মাস ধরে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী শিশু আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

রংপুরের গংগাচড়ায় ৩ মাস ধরে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী শিশু আব্দুল্লাহ

রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান সরকারপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আব্দুল্লাহ নামের ১৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু গত প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও অদ্যাবধি তার কোনো খোঁজ পায়নি দুশ্চিন্তাগ্রস্ত পরিবার। নিখোঁজ আব্দুল্লাহ ওই গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন (বুদ্ধিপ্রতিবন্ধী) হওয়ায় আব্দুল্লাহ নিয়মিত স্কুলে যেত না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের স্কুল ড্রেস ছিল। দীর্ঘদিন ধরে সন্তানের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা।

কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জেনে থাকলে মানবিক কারণে পরিবারের সাথে অবিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বরসমূহ: ০১৭১২-২০৯৫৩৬, ০১৯১০-৭৫৯৭৮১ অথবা ০১৩৫০-৫৪২৮৪।

/এএ

Logo