ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম
'সুস্থ বাবা, নিরাপদ পরিবার'— এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বাবা কে নিয়ে গল্প লেখার ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’ এর নির্বাচিত ৫ জন বিজয়ী সন্তান ও তাদের বাবাদের সংবর্ধনা প্রদান করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালের মিটিং রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।
বিজয়ীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সুমাইয়া জাহান, গাজীপুরের লাকী আক্তার সীমা, নারায়ণগঞ্জের তাইয়্যেবা তাসবিন লামিয়া, ময়মনসিংহের ফারিহা রিদিলা ও ঢাকার কাজী মিলহা।
অনুষ্ঠানে বিজয়ী ও তাদের বাবাদের হাতে বিশেষ উপহার সামগ্রী ও একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’ সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই প্যাকেজের পাশাপাশি বাবাদের জন্য স্পেশাল হেলথ কার্ড প্রোভাইড করা হয় যার মাধ্যমে তারা ও তাদের পরিবার এই হাসপাতালের প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন অনুকাব্য লেখক ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি ও দৈনিক আগামীর সময় পত্রিকার ডিরেক্টর– ক্লাব এন্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।
বক্তারা বলেন, পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং বাবাদের প্রতি সম্মান ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ আয়োজন করা হয়। এছাড়া, ভবিষ্যতেও প্রবীণ ও বাবাদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কল্যাণমুখী ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
/এএন