ইস্ট বেকার ব্রেডের মান যাচাইয়ে মিলেছে সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম
সম্প্রতি ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার সমাধান মিলেছে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে, এমনটাই জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। তারা বলছে, খাদ্যপণ্য একাধিক স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। ফলাফলে জানা গেছে, নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে সব উপাদান।
ভোক্তাদের আস্থা ফেরাতে ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড তাদের পণ্যের নমুনা বিএসটিআইসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাঠায়। প্রতিটির ফলাফলই স্বস্তিদায়ক। প্রতিষ্ঠানটি জানায়, পণ্যে ব্যবহৃত প্রিজারভেটিভ ক্যালসিয়াম প্রপায়োনেট এর মাত্রা সর্বোচ্চ সীমা থেকে ছিল অনেক কম। যা আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ। এছাড়া অন্যান্য পরীক্ষাতেও পটাশিয়াম ব্রোমেট শনাক্ত হয়নি।
শুধু রাসায়নিক বিশ্লেষণই নয়, পণ্যের দীর্ঘমেয়াদী সংরক্ষণ এবং জীবাণুনাশক গুণাবলীও পরীক্ষা করা হয়েছে। ইনস্টিটিউট অব ফুড সায়েন্স এন্ড টেকনোলজি ৩০ দিনের মাইক্রোবায়োলজিক্যাল সেলফ লাইফ স্টাডি পরিচালনা করে। যেখানে পরীক্ষায় সালমোনেলা এসপিপি ব্যাকটেরিয়ার শনাক্ত হয়নি।
ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ইস্ট বেকার ব্রেড এর উৎপাদন ও মান নিয়ন্ত্রণে নির্ধারিত মানদণ্ড ও বিধিমালা অনুসরণ অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তাদের যাচাই করা তথ্যের ওপর ভিত্তি করে ইস্ট বেকারের ব্রেডের ওপর আস্থা রাখা এবং বিভ্রান্তিকর তথ্য পরিহারের আহ্বানও জানানো হয়।
/এমএমএইচ