×
Logo

অন্যান্য

বাংলাভাগ শুধু ভূগোল বিভাজন নয়, দ্বিখণ্ডিত করেছে মানুষের হৃদয় ও সংস্কৃতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

বাংলাভাগ শুধু ভূগোল বিভাজন নয়, দ্বিখণ্ডিত করেছে মানুষের হৃদয় ও সংস্কৃতি

১৯৪৭ সালের বাংলাভাগ কেবল মানচিত্রে নতুন সীমানা নির্ধারণ বা ভৌগোলিক বিভাজনের ঘটনা ছিল না; এটি কোটি মানুষের জীবন, ঐতিহ্য, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনকে নির্মমভাবে ক্ষতবিক্ষত করেছে। রাজনৈতিক অভিলাষ থেকে চাপিয়ে দেওয়া এই বিভাজনের ক্ষত ৭৯ বছর পরও প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে বেড়াতে হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘বাংলাভাগ দিবস পালন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক বাস্তবতায় ফিরে দেখা বাংলাভাগ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, রাজনৈতিক সীমানা বদলানো সম্ভব হলেও ভাষা, সাহিত্য ও মানবিক অনুভূতির বন্ধন দিয়ে দুই বাংলার মানুষ আজও যুক্ত। দেশভাগের ক্ষত তাই দুই বাংলার মানুষের হৃদয়ে এখনো রয়ে গেছে।

সভায় বক্তব্য দেন লেখক ও সাংবাদিক মাহাথির মোহাম্মদ, বিশিষ্ট চিত্রশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়, আধ্যাত্মিক চিন্তাবিদ শাহ্ সূফী হাসান শাহ্ সুরেশ্বরী দিপুনুরী, নৃবিজ্ঞানী ও শিক্ষক অধ্যাপক মানস চৌধুরী ও  আয়োজক মোহাম্মদ আল মুন্তাজির।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের গবেষক, সংস্কৃতিকর্মী, লেখক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআইএন

Logo