সূরা কাহাফ; আয়াত ১০৯
'সমুদ্রগুলো যদি আল্লাহর কথা লেখার জন্য কালি হয়ে যায়, তবে লেখা শেষ হওয়ার আগেই নিঃশেষ হয়ে যাবে'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম
মহান আল্লাহ'র প্রশংসা নিয়ে পবিত্র কোরআনের অনেক সূরায় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তবে, আজকের আয়োজন একটি বিশেষ সূরার, একটি আয়াত নিয়ে। সূরাটি হচ্ছে কাহাফ।
এই সূরাটি, পবিত্র জুমার দিন পরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সূরাটির ১০৯ নম্বর আয়াতে, মহান আল্লাহ যে কত বড় ক্ষমতাধর এবং তার সমকক্ষ যে কেউ নেই, সেটি বোঝানোর জন্য স্বয়ং আল্লাহ একটি মেটাফোর কিংবা রূপক হিসেবে সমুদ্রকে ব্যবহার করেছেন।
আয়াতটিতে বলা হয়েছে, বল, ‘সমুদ্রগুলো যদি আমার প্রতিপালকের (আল্লাহ'র) কথা লেখার জন্য কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র অবশ্যই নিঃশেষ হয়ে যাবে, আমি যদি এর সাহায্যের জন্য আরো অনুরূপ পরিমাণ সমুদ্র নিয়ে আসি তবুও।’
সূরাটি বিশ্লেষণ করলে দেখা যায়, সমগ্র পৃথিবীতে যত সমুদ্র রয়েছে সবগুলোর পানি কালিতে কনভার্ট করার পর যদি আল্লাহর কথা লেখা হয়, তাহলেও কথা শেষ করার আগে, বিশ্বের সকল সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ'র প্রশংসা লেখা শেষ হবে না।
মহান আল্লাহ যা বলেছেন, সত্য বলেছেন, আমিন।
/এআই