ঘরেরবাজার ব্র্যান্ডের নতুন অ্যাম্বাসেডর মাহমুদউল্লাহ রিয়াদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম
দেশের অন্যতম অর্গানিক ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন পথচলা শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
গত ১১ আগস্ট ঘরেরবাজারের রাজধানীর বনশ্রীস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি ঘরেরবাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই চুক্তির অধীনে মাহমুদউল্লাহ রিয়াদ ঘরেরবাজারের বিভিন্ন সাব-ব্র্যান্ড—'স্বস্তি', 'হানিরাজ', 'খেজুরি', 'গ্লারভেস্ট' এবং ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড 'তাবায়া'-এর বিভিন্ন ডিজিটাল কনটেন্ট, বিজ্ঞাপনী ক্যাম্পেইন ও প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। অনুষ্ঠানে ‘তাবায়া’ ব্র্যান্ডের বিশেষ থোব ও পাঞ্জাবি পরিহিত অবস্থায় তাকে দেখা যায়।
ঘরেরবাজার কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদউল্লাহ রিয়াদের ধারাবাহিক পারফরম্যান্স, দায়িত্বশীলতা ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানটির মান ও আস্থার ভাবমূর্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে যুক্ত করার মাধ্যমে নিরাপদ খাদ্যপণ্যের বার বার্তা আরও বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ঘরেরবাজারের সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের পণ্যের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। ইনশাআল্লাহ, এই অংশীদারিত্ব থেকে ভবিষ্যতে চমৎকার কিছু উপহার দেওয়া সম্ভব হবে।
শীঘ্রই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঘরেরবাজারের নতুন ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট প্রচার শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
/এএ