×
Logo

অন্যান্য

৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সাধারণ সম্পাদক নাজিম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সাধারণ সম্পাদক নাজিম

৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় ৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করে। 

অনুষ্ঠিত নির্বাচনে, ভোট প্রদান করেন ৩১তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তারা। তাদের সরাসরি ভোটেই নির্বাচিত হয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।   

উল্লেখ্য, জিয়াউল হক বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং নাজিম উদ্দিন আল আজাদ ডিএমপির লালবাগ বিভাগের কোতয়ালী জোনের এডিসির দায়িত্বে রয়েছেন।

এদিকে, নতুন কমিটি ব্যাচের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ ও পদোন্নতিসহ বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এনএ 


Logo