সবুজায়ন ও মানবিক কল্যাণে 'সম্প্রীতি ও সৌহার্দ্য'র পথচলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম
স্থানীয় পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও শিশু-কিশোরদের মননশীল বিকাশে নিয়মিত কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন 'সম্প্রীতি ও সৌহার্দ্য'। এলাকার মানবিক ও মানসিক উৎকর্ষ সাধনে কাজ করা এই সংগঠনটি সম্প্রতি একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সংগঠনের উদ্যোগে এলাকায় একটি পাখির অভয়ারণ্য ও প্রজনন ক্ষেত্র তৈরির কর্মসূচি অনুষ্ঠিত হয়, যাতে শিশু ও তরুণ প্রজন্ম স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

এর আগে বাসাবো এলাকায় প্রথমবারের মতো বৃক্ষ মেলার আয়োজন করে সংগঠনটি। যেখানে স্কুলশিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ অংশ নেন এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া সংগঠনটি নিয়মিত এলাকার প্রাণী রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া শিশুদের সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করছে।

এই বহুমুখী ইতিবাচক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে গভীর প্রশংসা কুড়িয়েছে এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
/এমএমএইচ