×
Logo

অন্যান্য

সূরা নাবা; আয়াত-৩৭

'আকাশ-পৃথিবী-সমগ্র সৃষ্টির মালিকের সম্মুখে কথা বলার সাহস কারো হবে না'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

'আকাশ-পৃথিবী-সমগ্র সৃষ্টির মালিকের সম্মুখে কথা বলার সাহস কারো হবে না'

সুরা নাবা পবিত্র কোরআনের ৭৮তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ। এতে ২ রুকু ও ৪০ আয়াত। বিচারের দিনটি যে অবশ্যই আসবে, সেই বার্তাটি দিতেই এই সূরা নাজিল করা হয়েছে। বিশেষকরে, মক্কাবাসী পুনরুত্থান সম্পর্কে তর্কবিতর্ক করার প্রেক্ষাপটে এ সুরা অবতীর্ণ হয়। সূরাটির ৩৭ নম্বর আয়াত নিয়ে আজকের আয়োজন। 

মহান আল্লাহ বলেন, যিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়, তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।

এরপরই মালিক আল্লাহ পরবর্তী আয়াতেই বলেন, সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।

অনেক ইসলামিক স্কলারদের বিশ্লেষণে উঠে আসে, বিচার দিবসে শুধুমাত্র আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ (সা:) কেবলমাত্র অনুমতি পাবেন মহান আল্লাহ'র সামনে কথা বলার। নিশ্চয়ই, এই দুটি আয়াত এক সুসংবাদেরও ইঙ্গিত দেয় যে, শেষ নবীর উম্মত হয়ে আমারা বড়ই ভাগ্যবান। কেননা, তিনিই আমাদের মুক্তির জন্য মালিকের কাছে ফরিয়াদ করবেন। 

এরপর ৩৯ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।

নিশ্চয়ই মহান আল্লাহ যা বলেছেন, সত্য বলেছেন। আমিন। 

/এআই 


  

Logo