×
Logo

অন্যান্য

হে আমার পালনকর্তা! 'পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত করো না'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

হে আমার পালনকর্তা! 'পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত করো না'

আজ পবিত্র জুমার দিন। মহান আল্লাহ'র ওপর বিশ্বাস স্থাপনকারীদের জন্য আজ রয়েছে পবিত্র কুরআনের ২৬ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ২২৭টি। সূরাটির নাম আশ শুআ’রা। এই সপ্তাহে, সূরাটির ধারাবাহিক আয়োজনের আজ রয়েছে দ্বিতীয় পর্ব।  

গত সপ্তাহের আয়োজনে বলা হয়েছে, এই সূরাটিতে বিভিন্ন নবী যেমন মুসা, ইব্রাহিম, নূহ, হুদ, সালেহ ও লুত (আঃ)-এর কাহিনী এবং তাদের জাতির পরিণতির কথা বলা হয়েছে। 

বিশেষকরে, ইব্রাহিম (আঃ)-এর কথা বলতেই হয়। কারণ, সূরার ৭৫ নম্বর আয়াতে তিনি তার বাবা ও গোত্রের লোকদের মূর্তি পূজায় মগ্ন দেখে বললেন, 'তোমরা কি ভেবে দেখেছ, যাদের ইবাদত তোমরা করে থাক।' 

এমন অবস্থা দেখে ক্ষোভে তিনি বললেন, 'তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা,  এরা সবাই তো আমার শত্ৰু; একমাত্র সৃষ্টিকুলের রব ব্যতীত।'  

এরপর তিনি তার বিবেক, বুদ্ধি বিচার করে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হেদায়াত দিয়েছেন। আর তিনিই আমাকে খাওয়ান ও পান করান। এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন। আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনর্জীবিত করবেন এবং যার কাছে আশা করি যে, আমি আশা করি কিয়ামতের দিন আমার দোষ-ত্রুটি ক্ষমা করে দেবেন। (আয়াত-৮২)

এরপর সুরাটির ৮৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, 'হে আমার পালনকর্তা! পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত করো না।'

অবশ্যই, ইব্রাহিম (আঃ) মহান আল্লাহ'র মনোনীত দূত। তিনি এমন একজন রাসুল, যিনি মহান আল্লাহ'র কাছে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন এবং সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তবে, একজন রাসুল হয়েও তিনি মহান আল্লাহ'র আজাব সম্পর্কে যেমন মানবজাতিকে সতর্ক করেছেন, ঠিক তেমনি, নিজেও আল্লাহ'র আজাবের ভয়ে পরিত্রাণের কামনায় প্রার্থনা করেছেন। 

এমনকি, এই সূরার পরবর্তী কিছু আয়াত, বিশেষকরে, ৮৮ থেকে ৯১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, 'যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি কোন কাজে আসবে না। কেবল সাফল্য লাভ করবে সে ব্যক্তি, যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে। আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে এবং পথভ্রষ্টদের সম্মুখে জাহান্নামকে উন্মোচিত করা হবে।' 

ঈমানদারদের জন্য এই আয়াতগুলো খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, মহান আল্লাহ কিয়ামতের দিন যাকে ইচ্ছে পাকড়াও করবেন। একইসঙ্গে, যাকে ইচ্ছে মেহেরবানি করবেন। নিশ্চয়ই, মহান আল্লাহ যাকে চাইবেন, শেষ দিবসের দিন, অপমান করবেন; অবশ্যই নিজের কৃতকর্মের কারণে।

তাই, পবিত্র জুমার দিন এই সূরার আয়াতগুলো পরে পরম করুণাময়, দয়ালু আল্লাহ'র কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, এমনকি, বিচার দিবসে, অপমানিত না হওয়ার জন্য মালিকের কাছে বার বার চাইতে হবে। নিশ্চয়ই, মহান আল্লাহ, তার বান্দাদের ক্ষমা করে দেবেন এবং বিচারের মাঠে অপমানিত করবেন না। 

/এআই 

Logo