×
Logo

অন্যান্য

মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ ১৪ বছরের কিশোর ইব্রাহিম, সন্ধান চায় পরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম

মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ ১৪ বছরের কিশোর ইব্রাহিম, সন্ধান চায় পরিবার

গত রবিবার (১৭ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে মোহাম্মদ ইব্রাহিম আলী নামের ১৪ বছর বয়সী এক কিশোর। স্থানীয় অধিবাসীরা জানান, নিখোঁজের পূর্বে তাকে শেষবারের মতো স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে দেখা গিয়েছিল।  

নিখোঁজ ইব্রাহিমের বাবার নাম তৌহিদুর রহমান এবং মায়ের নাম নাজেমা বেগম। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইব্রাহিমের গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে একটি কলারওয়ালা গেঞ্জি ও কালো রঙের প্যান্ট ছিল।

সন্তানকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও কান্নায় ভেঙে পড়েছেন অসহায় মা-বাবা। কোনো হৃদয়বান ব্যক্তি যদি উক্ত কিশোরের কোনো সন্ধান পেয়ে থাকেন, তবে অনতিবিলম্বে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

মোবাইল নম্বরঃ ০১৭৩৩২৫৪৩১৪

‎ঠিকানাঃ

‎গ্রামঃ মুরগিডাঙ্গা, ইউনিয়নঃ নেজামপুর, উপজেলাঃ নাচোল, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।

/এএ 

Logo