×
Logo

অন্যান্য

লন্ডনে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড’, বিভিন্ন পেশায় সফলদের সম্মাননা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

লন্ডনে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড’, বিভিন্ন পেশায় সফলদের সম্মাননা

সাংবাদিকতা, আইনসহ বিভিন্ন পেশায় সফলদের সম্মাননা জানিয়েছে ব্রিটেনের অ্যামব্রোসিয়ানস ইভেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। লন্ডনে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড’ নামের এই আয়োজনে সম্মাননা জানানো হয় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের লন্ডনের নিউহাম কাউন্সিলের নির্বাহী মেয়র ফরহাদ হোসেন, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদসহ কয়েকজনকে।

‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড’ উপলক্ষ্যে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলরুম হয়ে ওঠেছিল একটুকরো বাংলাদেশ। ওয়ারফেজ, জেফার, মুজাসহ বিভিন্ন শিল্পির পরিবেশনায় উৎসবমুখর ও জমকালো হয়ে ওঠে পুরো আয়োজন।

এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম।

ফরহাদ হোসেন ও ফাহিম আহমেদ ছাড়াও অধ্যাপক নাজিম উদ্দিন, ব্যারিস্টার লুৎফর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ সফিউল্লাহ জানানো হয় সম্মাননা। এছাড়া, উদ্যোক্তা হিসেবে ফ্রেশ কৃষি লিমিটেডের তিন প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, আবদুল রাজ্জাক ও ইমদাদুল বাশারকে দেওয়া হয় অ্যাওয়ার্ড।

ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম, বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার, ব্রিটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ খসরুজ্জামান খুসরু, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, আইওএন টিভির সিইও আতাউল্লাহ ফারুক এবং ডেপুটি মেয়র সায়েদা চৌধূরী তাদের হাতে এসব সম্মাননা তুলে দেন।

/এসআইএন/এমএন

Logo