×
Logo

অন্যান্য

২১ দিন ধরে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চায় পরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

২১ দিন ধরে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চায় পরিবার

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকা থেকে বাহার উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। ২১ দিন ধরে তার সন্ধান মেলেনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ বাহার উল্লাহ নোয়াখালী কবিরহাট উপজেলার ৬ নং ধানশালিক ইউনিয়ন লামছি প্রসাদ গ্রামের বাসিন্দা। 

পরিবারের সদস্যরা জানান, গত ২৯ জুন বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে বাহার উদ্দিন কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ বাহারের বয়স প্রায় ষাট বছর। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট। তার মুখে কাঁচা-পাকা দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তিনি চেক লুঙ্গি ও সাদা স্যান্ডো গেঞ্জি পরিহিত ছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বাহার উল্লাহর পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে বা তাকে খুঁজে পেলে দ্রুত হাতিরঝিল থানা অথবা পরিবারের (01878-833168 অথবা 01922688296) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

/এএম

Logo