×
Logo

অন্যান্য

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬: পাঁচ স্বীকৃতি অর্জন করল ইউনিলিভার বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:০৩ এএম

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬: পাঁচ স্বীকৃতি অর্জন করল ইউনিলিভার বাংলাদেশ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬ এ পাঁচ স্বীকৃতি অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি 'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' সম্মাননা ও 'মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার' হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এছাড়া, ইউনিলিভারের 'কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট' উদ্যোগটি সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে।

এর পাশাপাশি প্রতিষ্ঠানটি আরও দুটি বিভাগে অনারেবল মেনশন লাভ করেছে। সব মিলিয়ে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইউনিলিভার বাংলাদেশ মোট পাঁচটি স্বীকৃতি অর্জন করেছে। যা টেকসই উন্নয়ন, অংশীদারিত্ব এবং ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টিতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

/এসআর 

Logo