×
Logo

অন্যান্য

মার্বেল অব টুমরো সেশন-৫

দেশসেরা স্পোর্টস রিভিউয়ারের অ্যাওয়ার্ড যৌথভাবে পেলেন যমুনা টেলিভিশনের সামি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

দেশসেরা স্পোর্টস রিভিউয়ারের অ্যাওয়ার্ড যৌথভাবে পেলেন যমুনা টেলিভিশনের সামি

ছবি: পুরস্কার হাতে সৈয়দ আবিদ হুসাইন সামি

'মার্বেল অব টুমরো সেশন-৫'-এ দেশসেরা স্পোর্টস রিভিউয়ারের অ্যাওয়ার্ড যৌথভাবে পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার সৈয়দ আবিদ হুসাইন সামি এবং অনফিল্ড। দর্শকদের সর্বোচ্চ ভোটের মাধ্যমে এই অ্যাওয়ার্ডের জন্য তাদের নির্বাচিত করা হয়েছে।

এ সময় অনফিল্ডের সিও সামির সাথে পুরস্কার গ্রহণ করেন ৷ সামি ও অনফিল্ড অ্যাওয়ার্ডটি অনফিল্ডের ক্যামেরার পেছনে সিওসহ যারা দিনরাত পরিশ্রম করে ভিডিও সম্পাদনা, ক্যামেরা, রিসার্চ এবং অন্যান্য কাজগুলোতে টিমওয়ার্ক করছেন তাদের উৎসর্গ করেছেন। 

উল্লেখ্য, যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার সামি এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্ভেলের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন। এর আগে, ডেইলি স্টার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। তিনি বেস্ট পটেনশিয়াল ট্যালেন্টকে এক্সপ্লোর করার সুযোগ দেয়ার জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

/এসআর 


Logo