জেসিআই ঢাকা ইস্টে নয়া পরিচালনা পর্ষদ, সভাপতি সালমা আক্তার হীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
ঢাকায় অনুষ্ঠিত জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ইস্টের সাধারণ সভায় ২০২৬ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। এতে স্থানীয় সভাপতি (লোকাল প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা আক্তার হীরা। তিনি সংগঠনটির এ শাখার প্রথম নারী সভাপতি।
গতকাল রোববার (২৮ জুন) অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান রাজীব; জেনারেল লিগ্যাল কাউন্সেল হয়েছেন আশিক এলাহী মজুমদার, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাইনুল ইসলাম ও আহমেদ ইমতিয়াজ সামাদ।
সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ঈশা খান; কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান শুভ। স্থানীয় পরিচালক (লোকাল ডিরেক্টর) নির্বাচিত হয়েছেন ওমর ফারুক ও মো. জুবায়ের হোসিয়ান।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় পরিচালনা পর্ষদের কর্মকর্তারা, সিনেটর, সাবেক জাতীয় সভাপতি, সাবেক স্থানীয় সভাপতি, বিভিন্ন স্থানীয় সংগঠনের বর্তমান সভাপতিসহ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের বৈশ্বিক অলাভজনক সংগঠন। নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে সংগঠনটি। জেসিআই বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকেই জেসিআই ঢাকা ইস্ট অন্যতম প্রতিষ্ঠাতা স্থানীয় সংগঠন হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
/এমএন