জাবিতে অনুষ্ঠিত হলো জাতীয় মার্কেটিং প্রতিযোগিতা ‘ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:১৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) আয়োজিত জাতীয় হোলিস্টিক মার্কেটিং প্রতিযোগিতা ‘এসকিউ গ্রুপ প্রেজেন্টস ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’, পাওয়ার্ড বাই ওয়ালটন অ্যান্ড পূবালী ব্যাংক পিএলসি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুন, রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ফাইনাল পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ছয়টি দল তাদের উদ্ভাবনী মার্কেটিং পরিকল্পনা, সৃজনশীল ধারণা এবং কৌশলগত দক্ষতা উপস্থাপন করে। প্রতিযোগিতার মোট পুরস্কার ছিল ২ লাখ ৫০ হাজার টাকা।
আয়োজকরা জানান, এবারের আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১ হাজার ৫শ'এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট ৪১৫টি দল নিবন্ধন করে। প্রাথমিক বাছাই শেষে, ৩১টি দল দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়। পরে একাধিক প্রতিযোগিতামূলক ধাপ পেরিয়ে সেরা ছয়টি দল গ্র্যান্ড ফিনালে ওঠার সুযোগ পায়।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপে বিচারক হিসেবে দেশের করপোরেট খাতের বিশিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেন। ফাইনাল পর্বের বিচারক ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব, বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ তারেক, কোকা-কোলা সিসিআই বাংলাদেশের এইচআর লিড ইয়াসিন সোহাগ এবং গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর (ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস) মো. ইফতেখার আলম।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুল হুদা, প্রক্টর ড. এ.কে.এম. রাশিদুল আলম, ভূগোল বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, কোলগেট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাজহার, এসিআই কনজিউমার ব্র্যান্ডসের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও এবং জেইউ আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুল হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বাস্তবধর্মী মার্কেটিং দক্ষতা বিকাশ এবং করপোরেট জগতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেই টানা তিন বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে আইবিএ-জেইউ বিজনেস ক্লাব।
/এআই