বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতের পারুল ইউনিভার্সিটির শিক্ষাবৃত্তি ও স্পট অ্যাডমিশন উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের শিক্ষাপ্রতিষ্ঠান পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষাবৃত্তি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার একটি হোটেলে ক্যারিয়ার গাইডলাইন কনসাল্টেন্সি এর সহযোগিতায় ‘পিইউ-বাংলাদেশ পার্টনারশিপ অ্যাডভান্সমেন্ট ডায়ালগ ২০২৬-২৭’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ভারতের 'ন্যাক' কর্তৃক এ++ গ্রেডপ্রাপ্ত পারুল ইউনিভার্সিটি গুজরাট সরকার কর্তৃক 'সেন্টার অব এক্সেলেন্স' হিসেবে স্বীকৃত। এছাড়াও এটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ (১০০১-১১০০ ব্যান্ড) স্থান পেয়েছে এবং এনআইআরএফ ২০২৫ এর তালিকায় উদ্ভাবনী ক্ষেত্রে ভারতের শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. দেবাংশু প্যাটেল উপস্থিত থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন (সরাসরি ভর্তি) এবং আকর্ষণীয় স্কলারশিপের নতুন সুযোগের কথা জানান। তিনি বলেন, বর্তমানে ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
ক্যারিয়ার গাইডলাইন কনসাল্টেন্সির সিইও বলেন, প্রথম বছরে ২২ জন শিক্ষার্থীকে পাঠানোর মাধ্যমে যাত্রা শুরু হলেও পরবর্তী বছরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৭ জনে পৌঁছায়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ৭৪টি দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে।
দেশের শীর্ষস্থানীয় এডুকেশন কনসাল্টেন্সি ফার্মগুলোর উপস্থিতিতে আয়োজিত এই সংলাপের মূল উদ্দেশ্য ছিল, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের মাটিতে বিশ্বমানের ও সাশ্রয়ী উচ্চশিক্ষার পথ আরও সুগম করা।
/এএন