×
Logo

অন্যান্য

সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক মল্লিক মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম

সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক মল্লিক মারা গেছেন

বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ৭৫ নম্বর ওয়ার্ড কমিশনার ময়নুল হক মঞ্জু মল্লিক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৩ জুন) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ময়নুল হক মঞ্জু মল্লিক বাংলাদেশ বয়েজ ক্লাবের সভাপতি এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, তিন ভাই ও এক বোন রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

তার প্রথম জানাজা বাদ আসর হুমায়ূন সাহেবের রেলগেট-সংলগ্ন গোলাপবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব টিকাটুলি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মোহাম্মদপুর তাজমহল কবরস্থানে দাফন করা হয়।

/এসআইএন



Logo