×
Logo

অন্যান্য

বিরল প্রজাতির সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

বিরল প্রজাতির সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর

জাতীয় চিড়িয়াখানায় থাকা বিরল প্রজাতির সাদা মহিষটি সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ জুন) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারের বিএলআরআই'র কাছে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি করতে আনা এই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম, সবখানে ব্যাপক আলোচিত হয়ে ওঠে অ্যালবিনো মহিষটি।

পরে কোরবানি না দিয়ে প্রাণিটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার এবং জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। বিরল বৈশিষ্ট্যের কারণে প্রাণিটি জাতীয় চিড়িয়াখানার অন্যতম আলোচিত প্রাণি হিসেবে পরিচিত ছিল।

/এএম

Logo