×
Logo

অন্যান্য

নিখোঁজ হওয়ার তিন বছর পরও সন্ধান মেলেনি আলিফের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম

নিখোঁজ হওয়ার তিন বছর পরও সন্ধান মেলেনি আলিফের

রাজধানীর পূর্ব রামপুরার বাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় তিন বছর পরও শাহরুখ আহমেদ আলিফের কোনো সন্ধান মেলেনি। সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল ২১ বছর। 

আলিফের মা রায়হানা হক রিয়া জানান, প্রায় প্রতিদিনই তিনি রামপুরা থানায় যান সন্তানের খোঁজ জানতে। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। 

তিনি বলেন, সন্তানই আমার সব। সন্তানের জন্য প্রায় তিন বছর ধরে পথ চেয়ে বসে আছি।

এদিকে রামপুরা থানা পুলিশ জানায়, আলিফ ২০২৩ সালের ১ আগস্ট নিখোঁজ হয়। আলিফের ছবি ও বিস্তারিত তথ্য দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। পাশাপাশি বেতার বার্তার মাধ্যমে তার সন্ধান চাওয়া হয়েছে। 

/এএন


Logo