নিখোঁজ বাবার সন্ধানে জবি শিক্ষার্থী তৈমুর মবিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:১৭ পিএম
রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত শনিবার (৬ জুন) সকাল ১০ টার দিকে তিনি নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, গত তিন ধরে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার জানায়, বয়সজনিত কারণে তার মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং চিকিৎসা চলমান এবং চিকিৎসা চলমান। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন।
তবে, নিখোঁজ হওয়ার দিন, দুপুর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই মর্মে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়।
তেজগাঁও থানার ওসির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের কাছে একটি হারানো ডায়েরি করা হয়েছে। আমরা আমাদের হেডকোয়ার্টারে ও বিভিন্ন মিডিয়ায় বিষয়টি জানিয়েছি এবং মোবাইল ট্রেকিং করার মাধ্যমে খুজে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
নিখোঁজ মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তার মুখে সাদা দাড়ি, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।
কেউ তার সন্ধান পেলে পরিবারের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ মোবারক হোসেনের ছেলে জবি শিক্ষার্থী তৈমুর মবিনের ফোন নম্বর +৮৮০১৭৩৮৪৮২৩৭১।
/এআই