×
Logo

অন্যান্য

ঢাবি শিক্ষার্থী তুলির জীবন বাঁচাতে সহায়তার আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম

ঢাবি শিক্ষার্থী তুলির জীবন বাঁচাতে সহায়তার আহ্বান

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাঁচাতে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা।

অসুস্থ শিক্ষার্থীর নাম তুলি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে। দরিদ্র পরিবারের মেধাবী এই শিক্ষার্থী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, নিউমোনিয়া থেকে সংক্রমণ ছড়িয়ে তুলির ফুসফুস, লিভার ও হৃদ্‌যন্ত্রে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, তুলির চিকিৎসায় এরইমধ্যে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা সম্পূর্ণ করতে আরও প্রায় ২০ লাখ টাকা লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যা দরিদ্র পরিবারটির পক্ষে বহন করা সম্ভব না।

এ অবস্থায় তুলির জীবন রক্ষায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন তার পরিবার। তাদের আশা, সবার সম্মিলিত মানবিক সহায়তায় এই মেধাবী শিক্ষার্থী আবার সুস্থ হয়ে উঠতে পারবেন।

সাহায্য পাঠানোর মাধ্যম:

ব্যাংক: IFIC Bank (Green Road Branch)

অ্যাকাউন্ট নম্বর: 0200230864811 (Md. Mizan Ahmed – তুলির ফুফা)

বিকাশ/নগদ: 01797990341 (তুলি)

Logo