আনন্দ-উচ্ছ্বাসে কচি কণ্ঠের আসরের নববর্ষ উদযাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম
রাজধানীতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ। শিশু-কিশোরদের সংগঠন কচি কণ্ঠের আসর পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠান।
সলিমুল্লাহ রোডে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ আয়োজন। এতে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্যরা, সংগঠনের কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা। তারা শিশুদের সঙ্গে মিলিত হয়ে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের উৎসাহ জোগান।
অনুষ্ঠানে গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পরিবেশ। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় প্রাণবন্ত এক উৎসবমুখর আবহ।
আয়োজকদের মতে, এমন উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি ও পহেলা বৈশাখের চেতনা আরও বিস্তৃত হবে।
/এমএমএইচ