×
Logo

অন্যান্য

বর্ণাঢ্য আয়োজনে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ এএম

বর্ণাঢ্য আয়োজনে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপন

রাজধানীর যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে উদযাপিত হলো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি। উৎসবে যোগ দেন রাজনীতিবিদ, আমলা ও নানা শ্রেণি-পেশার মানুষ। অতিথিরা বলেন, সত্য প্রকাশে যেভাবে আপসহীন থেকেছে যমুনা টেলিভিশন, ভবিষ্যতেও থাকবে।

রোববার (৫ মার্চ) যমুনা ফিউচার পার্কে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ।

অতিথিরা ফুল দিয়ে যমুনাকে শুভেচ্ছা জানান এবং সাহসী সাংবাদিকতার প্রশংসা করেন।

তারা বলেন, এক যুগের এই পথচলায় সত্য প্রকাশে আপসহীন থেকেছে যমুনা টেলিভিশন। সাধারণ মানুষের কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে অনন্য অবস্থান তৈরি করেছে।

প্রতিকূল পরিস্থিতিতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশে জবাবদিহিতা নিশ্চিতে যমুনার ভূমিকা তুলে ধরেন তারা। যমুনা টেলিভিশন আগামীতেও পেশাদারিত্ব ও সাহসিকতার এই ধারা বজায় রেখে দর্শকদের আস্থা ধরে রাখবে, আশা তাদের।

/এএম

Logo