×
Logo

অন্যান্য

চাঁদরাতে ক্লাব নটরডেমিয়ান্সে মেহেদি উৎসব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:১৫ পিএম

চাঁদরাতে ক্লাব নটরডেমিয়ান্সে মেহেদি উৎসব

ঈদে চাই মেহেদি রাঙানো হাত। তাই আসন্ন ঈদে উৎসবকে ঘিরে রাজধানীর বনানীতে আয়োজন করা হয়েছে ‘সিএনবিএল মেহেদি নাইট’। যা চাঁদরাত সন্ধ‍্যার পর থেকে চলবে রাত ১২টা পর্যন্ত।

নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের ক্লাবে থাকছে নারী এবং ৩ বছর থেকে বেশি বয়সী শিশুদের জন্য বিশেষ মেহেদি ডিজাইনের ব্যবস্থা। আয়োজকরা জানিয়েছেন, প্রথমবারের মত এ আয়োজনে থাকছে নানা অনুষ্ঠান। আগত অতিথিদের হাতে আকর্ষণীয় মেহেদি ডিজাইন করতে থাকবেন দেশের নামকরা ডিজাইনারেরা।

যদিও অনুষ্ঠানটি ক্লাব সদস‍্য ও পরিবারের জন‍্য তবে সদস‍্যদের সঙ্গে আসতে পারবেন অতিথিরাও। আয়োজকেরা জানিয়েছেন, এক হাতের অর্ধেক মেহেদি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও অন্যান্য ডিজাইনের জন্য থাকছে বিভিন্ন রকম মূল্য। একহাত পুরো রাঙাতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা, দুই হাতে ৮০০ টাকা আর দুই হাতের অর্ধেকে খরচ পড়বে ৬০০ টাকা।

উল্লেখ্য, মেহেদি ডিজাইনের মূল্য অনুষ্ঠানস্থলেই পরিশোধ করতে হবে। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের সুবিধার্থে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা প্রদান করা হবে। তাই আগ্রহীদের ১৮ মার্চের মধ্যে প্রি-বুকিং সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

সদস্যদের জন‍্য রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা, দম্পতি ৩৫০ টাকা এবং অতিথি প্রত‍্যেকের জন‍্য ২০০ টাকা। রেজিস্ট্রেশন ফি ক্লাব কার্যালয়ের বিকাশ নম্বরের মাধ্যমে পরিশোধ করা যাবে। সবাইকে এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে ক্লাব নটরডেমিয়ান্স। 

/এসআইএন


Logo