×
Logo

অন্যান্য

গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন-এর আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম

গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন-এর আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’।  গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে সর্বসম্মতিক্রমে রাফিদ বিল্লাহকে আহ্বায়ক এবং সুজন শর্মাকে সদস্য সচিব করে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন শিপন আহমেদ (কালের কণ্ঠ), শাহারিয়ার হৃদয় (যমুনা টিভি), জাহিদ হাসান লিমন (এনপিবি নিউজ), সাব্বির আহমেদ তনু (রাইজিং বিডি.কম), নজরুল ইসলাম (দৈনিক সংগ্রাম), ইসমাইল হোসাইন (কাজী টিভি) এবং সাগর পন্ডিত (প্রথম আলো)। 

কমিটির সম্মানিত সদস্যরা হলেন: তুষার আহমেদ (বাংলাদেশ প্রতিদিন), শতাব্দী শুভ (নিউজ ২৪), জহিরুল ইসলাম (ডিবিসি নিউজ), গোপাল চন্দ্র (যমুনা টিভি), মো. রাসেল (এটিএন বাংলা), আবিদ মিয়া (বাংলাদেশ প্রতিদিন), শাকিল আহম্মেদ (ইত্তেফাক), আব্দুর রহিম (কালের কণ্ঠ), নাজমুল হোসাইন নয়ন (বাংলাদেশ প্রতিদিন), মুরসালিন ইসলাম (দৈনিক যুগান্তর), এ এইচ এম রিদুয়ান (দৈনিক যুগান্তর), আশিকুর রহমান (দৈনিক যুগান্তর), রহিম সোহাগ (বাংলানিউজ২৪), সাইফুল ইসলাম (এটিএন বাংলা), রুম্মান বিল্লাহ (এটিএন বাংলা), জয় চন্দ্র (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জহিরুল কায়সার তালুকদার (নাগরিক টিভি), জহিরুল ইসলাম তুফান (চ্যানেল ২৪), রাব্বি হোসাইন (কালের কণ্ঠ), হাসিবুর রহমান (ঢাকা পোস্ট), জুবলী আক্তার (দৈনিক সমকাল) এবং মুহাম্মদ তাশরিফ (টাইমস টুডে)।

/এসআইএন


Logo