×
Logo

ইসলাম

সূরা বাকারা; আয়াত- ২১৪

'ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

'ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা'

আজ পবিত্র শুক্রবার। জুমার দিন। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় এই দিনটি ঈমানদারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অনেক আলেম ও ইসলাম বিশেষজ্ঞদের মতে, দিনটি শুরু থেকে শেষ পর্যন্ত ফজিলতপূর্ণ। এমনকি, দিনের অনেক সময় রয়েছে, যে সময়ে দোয়া কবুল হয়। এছাড়াও যেসব মুমিনরা বিপদে কিংবা হতাশগ্রস্ত, তাদের জন্য একটি আদর্শ সূরা হতে পারে বাকারা। 

কেননা, এই সূরার শেষ দুটি আয়াতের রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। রাসুলুল্লাহ (সা.)-কে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল, কোরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সুরা ইখলাস। এরপর ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি।

এরপর লোকটি আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতটি পছন্দ করেন, যাতে আপনার উম্মত লাভবান হবে। নবীজি (সা.) বললেন, সুরা বাকারার শেষ দুটি আয়াত।  

তবে, এই বিশেষ সূরার আরও অনেক আয়াত রয়েছে, যেগুলো ঈমানদারদের জন্য হতে পারে চিন্তার খোরাক। বিশেষকরে, ২১৪ নম্বর আয়াত। আয়াতটিতে বলা হয়েছে, 'ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো,আল্লাহ'র সাহায্য অতি নিকটে।' 

এই আয়াতটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, যারা অতীব কষ্টে নিমজ্জিত কিংবা নিরাশা-হতাশায় জর্জরিত। এই আয়াতটি অর্থসহ পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য চাইলে, নিশ্চয়ই তিমি তার বান্দাদের বিপদ থেকে রক্ষা করবেন। মনস্তাত্ত্বিকভাবেও আয়াতটি এটাই বার্তা দেয় যে, যত বিপদই আসুক না কেন, মহান আল্লাহ তার বান্দাদের সাহায্য অবশ্যই করবেন।

/এআই  


  

Logo