×
Logo

আন্তর্জাতিক

জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০

জর্ডানে চলতি বছরের ২৩ অক্টোবর কারাক শহরের সেন্ট জর্জেস গ্রিক অর্থোডক্স চার্চে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। বিষয়টি জর্ডানের জননিরাপত্তা অধিদফতর নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা নিউজ এজেন্সি জানায়, রোববার সকালে গির্জায় হামলায় চিকিৎসাধীন একজন মারা যান। ঘটনায় প্রাথমিকভাবে নয়জন নিহত ও ৩৪ জন আহত হওয়ার খবর ঘোষণা করা হয়েছিল।

এদিকে, হামলার সময় কারাক শহরের ওই চার্চে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। এ সময় বন্দুকধারীরা প্রার্থনাকারীদের ওপর গুলি চালায়। 

এ ঘটনায় ১৫ই নভেম্বর রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত হামলাটি চালানোর দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং অন্য দুই আসামিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।

/এসআর 

Logo