আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
আফগানিস্তানে একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন। শনিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসেইর এলাকায় এ ঘটনা ঘটে।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাছাকাছি কয়েকটি খননকারী প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলা ও অসতর্কতার কারণে এ বিস্ফোরণ ঘটেছে।
তবে কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার বিস্তারিত এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।
/এনএ