ইরানে চাহিদার অধিকাংশ ওষুধ মজুত রয়েছে: স্বাস্থ্য কর্মকর্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
যুদ্ধ-আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপ এবং সরবরাহ ব্যবস্থায় নানা সংকট তৈরি হলেও ইরানে চাহিদার অধিকাংশ ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান মাহদি পিরসালেহি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। আগের সময়ের তুলনায় ওষুধের ঘাটতিও কমেছে।
তিনি বলেন, ‘অর্থনৈতিক চাপ, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ এবং আন্তর্জাতিক নানা সমস্যার মধ্যেও জনগণের প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে। আগের সময়গুলোর তুলনায় ওষুধের ঘাটতির মাত্রাও কমেছে।’
মাহদি পিরসালেহি আরও বলেন, ওষুধের সংকট শুধু ইরানের জন্য নতুন কোনো সমস্যা নয়। বিশ্বের অনেক দেশেই ওষুধের ঘাটতি দেখা যায়। এমনকি যেসব দেশ বর্তমানে ইরানের মতো অর্থনৈতিক ও আন্তর্জাতিক নানা সংকটের মুখে নেই, সেখানেও এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।
যুদ্ধের প্রভাব, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও দেশের ওষুধ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি ইরানের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে দেশটিতে বর্তমানে ঠিক কত ধরনের ওষুধের ঘাটতি রয়েছে কিংবা সরবরাহ পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান দেননি পিরসালেহি।
/এআই