×
Logo

আন্তর্জাতিক

তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচন চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচন চলছে

তাইওয়ানের ২২টি শহর ও জেলায় মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

শনিবার (২৮ নভেম্বর) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার দিকে ফলাফল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্কুল, মন্দির ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে এই ভোটগ্রহণের কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এদিকে, এবারের নির্বাচনে দেশটির বড় শহরগুলোতে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। বিশেষ করে রাজধানী তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ও বিরোধীদল কুওমিনতাং (কেএমটি)-এর লড়াই ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহও তৈরি হয়েছে।

‘নাইন-ইন-ওয়ান’ নামে পরিচিত এই নির্বাচনে স্থানীয় সরকারের নয় ধরনের পদে প্রায় ১১ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বলে জানা গেছে। 

/একে/এসআর 

Logo