×
Logo

আন্তর্জাতিক

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে ১৪ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে ১৪ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকা থেকে ১৪ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছোট নৌযানটি প্রায় ১০০ জন আরোহী বহন করছিল বলে জানা গেছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। আশঙ্কাজনক শারীরিক অবস্থায় ছয়জনকে আকাশপথে হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। 

জানা যায়, এল হিয়েরো দ্বীপের দক্ষিণে নৌকাটি পাওয়া যায়। নৌকাটিকে টেনে নিয়ে যাওয়া হয় লা এস্তাকা বন্দরে। সেখানকার অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে রাখা হয়েছে উদ্ধারকৃতদের। এই মৃত্যুর ঘটনাটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুটের ঝুঁকিগুলোকে আবার সামনে নিয়ে এসেছে। 

এদিকে, স্পেনে রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অভিবাসন ইস্যু নির্বাচনী প্রচারণার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২৫ নভেম্বর একদিনেই রেকর্ড ২ হাজার ১শ' আশ্রয়প্রার্থী সেখানে পৌঁছান।

/এসআর 

Logo