×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় হাজারো ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় হাজারো ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি। নানা বাধা সত্ত্বেও, শুক্রবার (২৭ নভেম্বর), মসজিদটিতে পৌঁছান দশ হাজারের বেশি মুসল্লি।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে, জুমার নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। দোরা শহর থেকে পাশের খিরবেত হামসা আল-ফাওকা গ্রামের সংযোগকারী সড়কে নামাজে অংশ নেন স্থানীয় মুসল্লিরা।

পুরোনো জেরুজালেম শহরজুড়ে এবং আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হলেও মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পশ্চিম তীর ও গাজা উপত্যকার বাসিন্দাদের জেরুজালেমে প্রবেশ এবং আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে দেওয়ার ক্ষেত্রে তিন বছরেরও বেশি সময় ধরে বাধা দিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে এসব অঞ্চলের ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরেই পবিত্র এই মসজিদে জুমার নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।

/এআই 


Logo