যুদ্ধে নাক গলালে ব্রিটিশ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা-লক্ষ্যবস্তুতে হামলার হুশিয়ারি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
ইয়েমেনের যুদ্ধে যুক্তরাজ্য সরাসরি হস্তক্ষেপ করলে দেশটির স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা-লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল-বুখাইতি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে যুক্তরাজ্য যেকোনো ধরনের সহযোগিতা করলে তা আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে। এমন পদক্ষেপের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও সব আরব রাষ্ট্রের প্রতি বৈরী হিসেবে উল্লেখ করেন এই হুতি নেতা। দাবি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্বার্থের কাঠামোর মধ্যে থেকে কাজ করছে।
উল্লেখ্য, মোহাম্মদ আল-বুখাইতি ইয়েমেনের ধামার প্রদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
/এআই