×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত: শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত: শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত বলে দাবি করেছেন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

ইন্ডিয়া ডেট ক্যাপিটাল মার্কেট সামিটে তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে। 

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ভারত, বাংলাদেশসহ ১৪টি অর্থনীতির ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দেয়। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় ভারতের জন্য প্রস্তাবিত শুল্ক সর্বোচ্চ ২৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে তা ১৭ শতাংশে নামবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধির কার্যালয়, ইউএসটিআর।

/এসআর 

Logo