ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
ইন্দোনেশিয়ায় একটি স্বর্ণের খনিতে বন্যার ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পশ্চিম জাভা প্রদেশের পংকর এলাকায় সোমবার ভারী বৃষ্টিতে হয় এ দুর্ঘটনা।
কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, খনির ভেতর পানি ঢুকে এখনও আটকা পড়ে আছেন অন্তত ১৩ শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান।
উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ১০০ মিটার গভীর খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভারী বৃষ্টিতে খনির ভেতর পানি ঢুকে পড়লে আটকা পড়েন তারা। উল্লেখ্য, স্বর্ণের খনিটি অবৈধভাবে পরিচালিত।
প্রবেশপথ বেশ সরু হওয়ায় প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের। ভেতরের পরিবেশ অন্ধকার এবং মাটি পিচ্ছিল হওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।
/এএম