নাইজেরিয়ায় প্রায় ২৩ কোটি ডলার মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, গ্রেফতার ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
প্রায় ২২৭ মিলিয়ন ডলার বাজারমূল্যের ক্রিস্টাল মেথের বিশাল এক চালান জব্দ হয়েছে নাইজেরিয়ায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ মেক্সিকান নাগরিককে। খবর, বিবিসির।
বুধবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
এদিন গোপন তথ্যের ভিত্তিতে নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ইনুগু'র একটি ল্যাবে অভিযান চালায় দেশটির অ্যান্টি-ড্রাগ এজেন্সি।
এসময় মাদক তৈরি করার সময় হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্তদের। অভিযানে দেড় হাজার কেজির বেশি পরিমাণে ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।
একইসাথে জব্দ করা হয় মেথ তৈরিতে ব্যবহৃত সাড়ে ৬ টন পরিমাণের বিভিন্ন কেমিক্যাল। চলতি বছর নাইজেরিয়ায় জব্দ হওয়া মাদকের সবচেয়ে বড় চালানগুলোর একটি এটি।
/এমএইচআর