×
Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আল-জাজিরার। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে, দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। পরে উদ্ধারকর্মীরা সেখান থেকে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করেন। তবে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

এদিকে, আহতদের শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

ভোরের দিকে জনবহুল এলাকায় এ হামলা চালানো হয়। ওই এলাকার বাড়ি ও রাস্তার পাশের তাঁবুতে অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।

এদিকে, গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। দারাজ এলাকায় আরেকটি হামলায় নিহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া আত-তাওয়াম ও জাবালিয়া এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

/একে/এএন

Logo