×
Logo

আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম

কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বলে জানিয়েছে দেশটির মেয়র ভিতালি ক্লিচকো।

বুধবার (২৫ নভেম্বর) রাতে এ হামলায় একটি শপিং সেন্টারসহ তিনটি ভবনে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। 

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেয়র ক্লিচকো বলেন, হামলা তখনও চলছিল। এ সময় তিনি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান।

তিনি আরও জানান, হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া দিনিপ্রো নদীর পূর্ব পাশে একটি শপিং সেন্টারসহ দুটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরে পরপর দুই দফা বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত সেপ্টেম্বর থেকে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে নিয়মিত হামলা চালিয়ে আসছে রাশিয়ার বাহিনী।

এর আগে, চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া ইউক্রেনে নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

/এএন


Logo