রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের অনুরোধে আজ বসছে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
ফাইল ছবি
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে আলোচনার জন্য আজ বুধবার (২৫ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধে হচ্ছে এই রুদ্ধদ্বার বৈঠক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘে যুক্তরাজ্যের মিশন।
গত ১৯ নভেম্বর আইসিজে রায় দেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। রায়ের দিনই যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে।
২৩ নভেম্বর পাঁচ শীর্ষ সামরিক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে লন্ডন। ইউরোপের আরেক দেশ ফ্রান্সও নিরাপত্তা পরিষদের বৈঠক চেয়েছিল।
এর পাশাপাশি ডিসেম্বরে আরও একটি বৈঠক ডেকেছে যুক্তরাজ্য। জবাবদিহিতা নিশ্চিত করতে এবং মানবিক সংকটের অবসানে আন্তর্জাতিক চাপ বাড়ানোর কথাও জানিয়েছে দেশটি।
/এএম