×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫২ এএম

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে নির্দেশনা না মানায় অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। খবর আল-জাজিরার। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। 

বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর একটি প্রণালির দক্ষিণ উপকূলের কাছে এবং অন্য দুটি পূর্বাঞ্চলে ছিল। এ ঘটনায় জাহাজগুলোতে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এসব তেলবাহী ট্যাংকারকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এ বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট করতে চাইছে আইআরজিসি।

আইআরজিসির দাবি, বর্তমানে পুরো এলাকাটি বন্ধ রয়েছে এবং তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের অধীনে আছে।

বিবৃতির বলা হয়, অনুমতি ছাড়া বিকল্প নৌপথ ব্যবহার করা কিংবা সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার জন্য হরমুজ প্রণালি কোনো পরীক্ষার জায়গা নয়।

/এএন

Logo