×
Logo

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব জোরদার করতে চান কিম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব জোরদার করতে চান কিম

ফাইল ছবি

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত পিয়ংইয়ং। এমন কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

সোমবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ।

বিভিন্ন দেশ থেকে নিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা। পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি।

কিম বলেন, উত্তর কোরিয়া তার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ‘শক্তি ও সামর্থ্য’ অর্জনের জন্য সচেষ্ট থাকবে, তবে কখনোই আধিপত্য বিস্তার করতে চাইবে না।

নিজেদের অধিকার রক্ষায় উত্তর কোরিয়ার নিজস্ব নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করা আবশ্যক, এমনটাও বলেন তিনি।

/এএম  


Logo