×
Logo

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ গেছে অন্তত ২৪ জনের।

শনিবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আয়ামা থেকে উকুবি সম্প্রদায়ের একটি শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা। পথে শুক্রবার যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

এনইএমএ আরও জানায়, এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ২৪ জনকে। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। এখনও উদ্ধারকাজ চলছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যটির গভর্নর।

/এএম 

Logo