×
Logo

আন্তর্জাতিক

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ

ইনস্টাগ্রাম আইডি মুছে ফেলার প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে বিক্ষোভ করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন। খবর রয়টার্সের। 

শনিবার (২১ নভেম্বর) কংগ্রেসের যুব সংগঠনের প্রকাশ করা ভিডিওতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য দেখা যায়।  

তাদের অভিযোগ, দলের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কারণ ছাড়াই সরিয়ে ফেলেছে মেটা। নিজেদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি। 

শুক্রবার, হায়দরাবাদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে মেটার অফিস থাকা ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। চালানো হয় ভাঙচুর। এসময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গেও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।

এছাড়া, মুম্বাইয়েও মেটার অফিস ভবনের সামনে বিক্ষোভ করেন কংগ্রেস সদস্যরা। আইডি ফিরিয়ে না দিলে সারাদেশে মেটার অফিসের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বলেন, স্থানীয় আইন লঙ্ঘন, জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন কনটেন্টই সরানোর নির্দেশ দেওয়া হয়।

/এএন

Logo