×
Logo

আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুতে ট্যাংকারে আঘাত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুতে ট্যাংকারে আঘাত

ওমানের খাসাব উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা (ইউকেএমটিও)। খবর রয়টার্সের। 

শনিবার (২১ নভেম্বর) সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার পথে ট্যাংকারটির পেছনের অংশে আঘাত লাগে। ওমানের খাসাব থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে, পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে ইউকেএমটিও। 

ওমানের মুসান্দাম উপদ্বীপে অবস্থিত খাসাব হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধের উদ্যোগ নিলে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়।

/এএন

Logo